মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

বাসাইল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কাজ ফেলে রাখা কনস্ট্রাকশনের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার কারন জানতে চাইলেন আযম খান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৮ আসনের এমপি ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান বলেছেন, যে কনস্ট্রাকশন ফার্ম ২০০৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণের কাজ ফেলে রেখেছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি তার কারণ আমি জানতে চাইবো। বাসাইলের মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রয়েছে। আর এই স্বাস্থ্য কমপ্লেক্সের এই অবস্থা অত্যন্ত দুঃখজনক। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি দেখলাম যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব এই স্থাপনাগুলোর কাজ শেষ করার ব্যবস্থা নেবো। ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল হয়েও এখনো সেই ১৯৭৪ সালে ঘোষিত ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতাল হিসেবেই সাধারণ মানুষকে সেবা নিতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। এসময় আযম খান আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিয়ে এটাকে কীভাবে ৫০ শয্যার সেবা চালু করা যায় সে ব্যবস্থা করবো আমি। এর আগে বেলা ১০টায় তিনি উপজেলা প্রশাসনের সঙ্গে এবং পরে বাসাইল থানা পুলিশ ও শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে প্রথমবারের মতো মতবিনিময় সভায় যোগদান করেন। বাসাইল থানা পুলিশের উদ্দেশ্যে নবনির্বাচিত এমপি বলেন, এখন থেকে আপনারা স্বচ্ছতার সঙ্গে দুষ্টের দমন এবং শিষ্টের লালনে কাজ করবেন। এই বাসাইল যেনো একটা ক্রাইম ফ্রি জোন হয়, একটা সুন্দর আবাসভূমি হয় এর জন্য আপনাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে আপনাদের আমি সার্বিকভাবে সহযোগিতা করবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102