মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মির্জাপুর প্রেসক্লাবে ২০২৬-২০২৭ সালের জন্য কার্যনির্বাহী নতুন কমিটি গঠন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবে ২০২৬-২০২৭ সালের জন্য কার্যনির্বাহী কমিটি নতুন গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সোহেল মোহসীন শিপনকে (প্রথম আলো) সভাপতি এবং মো. এরশাদ মিঞাকে (কালের কণ্ঠ) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

প্রেসক্লাব সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কিসমত খোন্দকার, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বাবর ও শাহ বজলুর রশিদ বিজু, সাবেক সভাপতি নিরঞ্জন পাল, আবুল কাশেম খান, শামসুল ইসলাম সহিদ, জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলী ও মো. এরশাদ মিঞা, কোষাধ্যক্ষ শিলা আক্তার প্রমুখ বক্তৃতা করেন।

সভায় সর্বসম্মতিক্রমে সোহেল মোহসীন শিপনকে পুনরায় সভাপতি এবং তিনবারের সাবেক সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যদের নির্বাচিত করতে সভাপতি ও সম্পাদকের ওপর দায়িত্ব দেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক এস এম মহসীন অভিনন্দন জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102