মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

বাসাইলে টিকা কর্মসূচীর উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে বাসাইল উপজেলার কাশিল কমিউনিটি ক্লিনিকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ-এর সভাপতিত্বে ​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা বেগম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আব্দুল হালিমসহ স্থানীয় স্বাস্থ্যকর্মী ও গণ্যমাণ্য ব্যক্তিরা।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাসাইল উপজেলায় এবারের হাম-রুবেলা ক্যাম্পেইনের আওতায় মোট ১৫ হাজার ৬১২ জন শিশুকে টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী দিনে উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন টিকা কেন্দ্রে মোট ১ হাজার ১৫০ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ধাপে ধাপে পুরো উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হবে এবং শতভাগ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট ইউনিয়নের অভিভাবকদের শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102