মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি

টাংগাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করেছেন আরিফুল হক প্রিন্স

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক ও বিএনপির কেন্দ্রীয় সহ-ক্রীড়া সম্পাদক আরিফুল হক প্রিন্স।

বুধবার (১৪ মে) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম তাকে এ দায়িত্ব বুঝিয়ে দেন।

এসময় আরিফুল হক প্রিন্স বলেন, আমার ওপর অর্জিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো। আগামীতে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা জাতীয় পর্যায়ে একটি উদাহরণ সৃষ্টি করবে। এখান থেকেই নেতৃত্ব ও ভালো খেলোয়াড় তৈরি হবে ৷

এসময় উপস্থিত ছিলেন- জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আলী ইমাম তপন, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার টাঙ্গাইলের সাধারণ সম্পাদক সাব্বির হাসান পল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান, সাধারণ সম্পাদক শামীম আল মামুন প্রমুখ।

উল্লেখ, গত ৪ মে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) টিটন খীসার স্বাক্ষরিত পরিপত্রে জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দেন। এতে সভাপতি হন জেলা প্রশাসক শরীফা হক ও সদস্য সচিব আরিফুল হক প্রিন্স।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102