মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

কালিহাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেলের চালক নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম মকবুল হোসেন (৩৮)। তিনি উপজেলার দশকিয়া ইউনিয়নের দোগাঙ্গীপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। আহত শাহ আলম (৩৮) ধনবাড়ী উপজেলার কাকনিআটা গ্রামের ওসমান গণির ছেলে। তারা পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।

জানা গেছে, এলেঙ্গা থেকে কালিহাতী সদরের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহত শাহ আলমের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এলেঙ্গা (মধুপুর) হাইওয়ে থানার এসআই মো. ফয়সাল বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে মামলা দায়ের করা হয়েছে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102