মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে শহীদ মিনারে একুশের সংবাদ সংগ্রহে বাঁধা দেওয়ার অভিযোগ মেয়রের বিরুদ্ধে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাঁধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীরের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। মেয়রের এমন আচরণের প্রতিবাদে জেলার সাংবাদিকরা সংবাদ বর্জন করেছেন।

এ সময় সাংবাদিকরা বলেন, একুশের প্রথম প্রহরের সংবাদ সংগ্রহ ও শহীদ বেদীতে প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় পৌর মেয়র সিরাজুল হক আলমগীর সাংবাদিকদের ধাক্কা দিয়ে বের করে দেন। পৌরসভার মেয়রের এমন আচরণ দেখে সে সময় স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন সাংবাদিকদের সঙ্গে বের হয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নিরালা মোড়ে অবস্থান নেন।

এ ব্যাপারে টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হল আলমগীগের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, সাংবাদিকদের সঙ্গে এমন ব্যবহার করা মেয়রের ঠিক হয়নি। আমি এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইলের বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102