মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৪৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মার্চ) রাতে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

মৃতরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের আজিবর রহমানের ছেলে হেলাল উদ্দিন (৪২) এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘরের পাড় শিমুতলী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাদেরুল (২৮)। হেলাল পেশায় কসাই এবং কাদেরুল স্থানীয় একটি বেকারির শ্রমিক।

তাঁরা দুজনই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি গ্রামের দুলাল উদ্দিন সরকারের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

হাসপাতাল সূত্র ও স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাতে হেলাল ও কাদেরুল দেশি মদ (বাংলা মদ) পান করেন। পরে তাঁরা অসুস্থ হলে রাতেই কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১টার দিকে হেলাল উদ্দিন ও দেড়টার দিকে কাদেরুল মারা যান।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘বিষয়টি জেনেছি। তবে কালিয়াকৈর থানার পুলিশ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102