মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

কালিহাতীতে স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের ৮১ তম জন্মবার্ষিকী পালন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে স্বাধীনতার ইশতেহার পাঠক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের ৮১ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্দ্যোগে কালিহাতীর ৫০ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির চোখের ছানি অপসারণ করা হয় একটি বেসরকারি হাসপাতালে, পর্যায়ক্রমে আরও ৩১ জনের চোখের ছানি অপসারণ করা হবে।

গত শুক্রবার (১ মার্চ) সকালে এ উপলক্ষে উপজেলা সদরের কালিহাতী শাজাহান সিরাজ কলেজ প্রাঙ্গণে শাজাহান সিরাজের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় কলেজ অধ্যক্ষ মজিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রস্তাবক কায়কোবাদ সিদ্দিকী কবির, অভিভাবক সদস্য হোসেন আলী সিকদার, সহকারী অধ্যাপক সোহরাব আলী মিয়া, ড. হাসিনা বেগম ও মাহমুদা বিলকিস, জেষ্ঠ্য প্রভাষক তারিকুল ইসলাম, প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক রাশিদুল ইসলাম রতন ও অফিস সহকারী হাবিবুর রহমান তালুকদার প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102