মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

টাঙ্গাইলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি। শনিবার (৯ মার্চ) সকালে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে আনসার ক্যাম্প থেকে শুরু করে শহরের বিভিন্ন দোকান, রিকশাচালক, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেয় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব তৌহীদুল ইসলাম বাবু, বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, মহিলাদলের সাধারণ সম্পাদক রক্সি মেহেদী প্রমুখ।

নেতারা অভিযোগ করে বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সর্বত্র নৈরাজ্য চলছে। সরকার বিরোধী দলের উপর রাজনৈতিক প্রতিহিংসার নির্যাতন চালাচ্ছে। মানুষের বাক স্বাধীনতা নেই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102