মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

টাঙ্গাইল বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশীপ (২০২৪ এর মতবিনিময় সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশীপ (বিবিএফসি) ২০২৪ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে চলতি বছরের কোরবানির ঈদের পরদিন বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশীপ আয়োজনকে সুন্দর করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ৯১ (ঐকতান) ছাত্র এবং টাঙ্গাইল জেলা বাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনিকে (বিবিএফসি) ফুটবল চ্যাম্পিয়নশীপের চেয়ারম্যান নির্বাচন করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০০৮ সালের বিবিএফসি ফুটবল চ্যাম্পিয়নশীপের আয়োজক চেয়ারম্যান মফিজুল ইসলাম মজনু, ঐকতান ৯১ এবং সাংবাদিক মোজাম্মেল হক, এসএসসি ব্যাচ ৯৩ এর ওমর মাহমুদ উজ্জলসহ বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন এসএসসি ব্যাচের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসএসসি ২০১৫ ব্যাচের আয়োজক প্রধান সমন্বয়কারী মোহাম্মদ হাসিবুল আলম নাঈম মতবিনিময় অনুষ্ঠানটি পরিচালনা করেন।

নবনির্বাচিত বিবিএফসি’র চেয়ারম্যান গোলাম কিবরিয়া বড়মনি বলেন, ২০২৪ সালে বিবিএফসি ফুটবল চ্যাম্পিয়নশীপকে জামজমকপূর্ণভাবে আয়োজন করতে চেষ্টার কমতি রাখবেন না। তিনি সবার কাছে দোয়া প্রার্থী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102