মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ভৈরবে নারী উদ্যোক্তাদের কর্মশালা ও ভাতার চেক বিতরণ 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৪৮১ বার পড়া হয়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ভৈরবে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে  ২শ ৫০ জন নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের কর্মশালা ও ভাতার চেক বিতরণ করা হয়েছে।

জাতীয় মহিলা সংস্থা ভৈরব উপজেলা শাখার চেয়ারম্যান মেহের নিগা শিখার সভাপতিত্বে বঙ্গবন্ধু হলরুমে প্রধান অতিথি হিসেবে ২৫০ জন প্রশিক্ষণাথীদের মাঝে প্রায় ২৯ লাখ টাকার  ভাতার চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম গোলাম মুর্শেদ খান।

তাজরিমুন ফেরদৌস অর্চির সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রধান প্রশিক্ষক ও তত্ত্বাবধায়ক নিপা রহমান। এসময় তিনি বলেন, ২৫০ জন প্রশিক্ষণার্থীদের প্রায় ২৯ লাখ টাকা ভাতা প্রদান করা হয়েছে। এখানে নারীরা ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র, বিউটিফিকেশন ক্যাটারিং, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স, বেবি কেয়ার, হাউজ কিপিং ইত্যাদি বিষয়ে ৪০ ও ৮০  দিন ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের প্রশিক্ষিত করে গড়ে তুলছেন এবং কর্মজীবনে স্ব স্ব ক্ষেত্রে সফলতা অর্জন করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব পৌর সভার মেয়র ইফতেখার হেসেন বেনু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি  হাজী মো. সেলিম মিয়া ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102