মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে বালু ভর্তি ট্রাকের চাপায় অটোরিক্সার চালকসহ দু’জন নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বালু ভর্তি ট্রাকের চাপায় অটোরিক্সার চালকসহ দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।

শনিবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার চান্দুলিয়া গ্রামের অটো চালক উজ্জ্বল মিয়া (৩৫) ও কদিম দেওহাটা গ্রামের সুশান্ত বাকাঁলী (৩৫)।

পুলিশ ও প্রতক্ষদর্শী জানায়, ব্যাটারিচালিত অটোচালক উজ্জ্বল মিয়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লেন ধরে দেওহাটা থেকে গোড়াই যাওয়ার পথে গোড়াই মিল গেইট এলাকায় পৌঁছালে দ্রুত গতির বালু ভর্তি একটি ট্রাক অটোরিক্সাটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই অটোরিক্সার এক যাত্রী নিহত হন। গুরুতর অবস্থায় আহত চারজনকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মির্জাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ টুটুল জানান, নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102