মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেলদুয়ারে বঙ্গবন্ধু‘র ১০৪ তম জন্মবার্ষিকী পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রসাশন, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি পুস্পস্তবক অর্পন করেন। পরে সকাল সাড়ে ১০ টায় দেলদুয়ার অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাকিলা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান এস. এম এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, সাধারণ সম্পাদক সম্পাদক এম. শিবলী সাদিক, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বাবলু প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কণ প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102