মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে এমপি ছোট মনিরকে সংবর্ধনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৪০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইলের পলশিয়া রাণীদিনমনি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি হওয়ায় ও বিদ্যালয়ে আগমন উপলক্ষে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার (১৬ মার্চ) দুপুরে পলশিয়া রাণীদিনমনী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় বিদ্যালয়ের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস বেগম, ভূঞাপুর পৌরসভার সাবেক মেয়র আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ্, নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, বিদ্যালয়ের সাবেক সভাপতি চাঁন মাহমুদ তালুকদার প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102