মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুুপুরে নির্বাচনী মতবিনিময় সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তার সৎ যোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস চেষ্টায় বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে তুলেছেন। দেশের প্রতিটি গ্রামে গ্রামে বিদুৎ, ইন্টারনেট, শিক্ষা-প্রতিষ্ঠান, পাঁকা রাস্তা, ব্রীজ-কালভার্ট সহ সকল সুযোগ সুবিধা করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গ্রামকে শহরে উন্নীত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।

তিনি গতকাল বুধবার(২০ মার্চ) বিকেলে টাঙ্গাইলের মধুপুরের অরণখোলার জলছত্র খেলার মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও শোলাকুড়ী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলীর নির্বাচনী মত বিনিময়সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসবকথা বলেন।

এসময় এমপি আরো বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবন্ধ হওয়ার আহবান জানান। যাতে কোন বিশৃংখলাকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী না করতে পারে।

সভায় আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও শোলাকুড়ী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন, আবু সাইদ তালুকদার দুলাল, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, আউশনারা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, বেরীবাইদ ইউনিয়ন আ’লীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক আ: মান্নান, অরণখোলা ইউনিয়ন আ’লীগের সভাপতি হাসান ইমাম মিন্টু, সাধারণ সম্পাদক ও অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, শোলাকুড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডেও আ’লীগ সাধারণ সম্পাদক আজাহার আলী প্রমূখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102