মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে গরুচোর ধরতে গিয়ে শাকিল নামে এক স্কুলছাত্র নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে গরুচোরের পিকআপভ্যান ধরতে গেলে চোরের লাঠির আঘাতে শাকিল (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

বুধবার ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।

নিহত শাকিল উপজেলার আলোকদিয়া ইউনিয়নের গোয়ালভিটা গ্রামের হাবিবুর রহমান হাবুর একমাত্র ছেলে এবং আলোকদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে সঙ্ঘবদ্ধ চোর পিকআপভ্যান নিয়ে গোয়ালভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাসিন্দা আব্দুল হামিদের গোয়ালঘর থেকে গরু চুরি করতে যায়। পাশ দিয়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় চালক বাধা দিলে চোরেরা তাকে লাঠি দিয়ে আঘাত করে। চালক চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে। ওই শাকিলও ছুটে যান এবং চোরেরা ছুটে যাওয়ার সময় লাঠি ও অস্ত্র উঁচিয়ে পালাচ্ছিল। প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় বাধা দিতে গেলে চোরেরা শাকিলকে লাঠির আঘাত করে এবং পিকআপভ্যানের সাথে ধাক্কা লেখে শাকিল রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান বুধবার ভোরে শাকিলের মৃত্যু হয়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, লাশ ময়মনসিংহ থেকে মধুপুরে নিয়ে আসা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102