মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

মধুপুরে বাগাছাস এর বার্ষিক সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) মধুপুর উপজেলা শাখা সংসদের ৪০ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকালে উপজেলার মান্দি এলাকার পীরগাছা থমথমানি নকে অনুষ্ঠিত সম্মেলন পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাগাছাস মধুপুর শাখার সভাপতি নিউটন মাজি। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সভাপতি এডভোকেট জনযেত্রা ও সাধারণ সম্পাদক অলিক মৃ।

এ সময় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ইউজিন নকরেক, ভিডাব্লিউ মধুপুর শাখার একাংশের সভাপতি রঞ্জিত নকরেক, মুক্তাগাছার হিউবার্ট মৃ, ঘাটাইল শাখার পরিমল চন্ত্র বর্মণ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, মহিলা নেত্রী নিগার সুলতানা রুবি, ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপ্রিল পল মৃ, প্রভাষক রির্চাড বিপ্লব মৃ, জিএসএফ এর তুষার নেকলা, কোচ নেতা গৌরাঙ্গ বর্মন ও খন্দকার শামছুল আরেফিন শরীফসহ অন্যান্যরা।

বক্তারা, এ সম্মেলনে তাদের ভূমির অধিকার ও বনের অধিকার দাবি করেন। তারা সমতল এলাকার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি করে তাদের বসতি এলাকায় লেক বিষয়ে প্রতিবাদ জানান। এর আগে একটি শোভাযাত্রা পীরগাছা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে মধুপুর অঞ্চলের বাগাছাসসহ বিভিন্ন সামজিক সাংস্কৃতিক রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ গ্রহন করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102