মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে জমি জব্দ করে রেখেছে বালু ব্যবসায়ীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৩৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সরাগী গ্রামে প্রায় ৪০০ একর জমি জব্দ করে রেখেছে স্থানীয় প্রভাবশালী বালু ব্যবসায়ীরা। তিন ফসলি জমিতে এস্কেভেটর দিয়ে মাটিতে ছোবল বসালে বোরো ধান আবাদ করেনি কৃষকরা। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, চারদিকে ধান ক্ষেতে সবুজের সমাহারে ভরা। কিন্তু মাঝখানে ৪০০ একর জমি অনাবাদি রয়েছে। জমির সাথেই রয়েছে সেচ পাম্প, সেচ পাম্পের একপাশের ড্রেন বন্ধ। সেচ পাম্পের মালিক জানান, আমি অনেক বছর যাবত এই জমিতে সেচ পাম্প চালাই। কয়েকদিন আগে হঠাৎ করে এক রাতের মধ্যেই এই ৪০০ একর জমিতে এস্কেভেটর দিয়ে গর্ত করে এই এলাকার প্রভাবশালী বালু ব্যবসায়ীরা। পরে আমরা গ্রামবাসী স্থানীয় ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছি। তিনি আরও জানান, এই জমিতে তিনটি ফসল আবাদ করা হয়। সরিষা, বোরো ও আউশ ধানের এই জমি ড্রেজার চালানো হলে আমাদের কৃষকদের ব্যাপক ক্ষতি হবে।

পাশ্ববর্তী জমির মালিক জানান, এই জমিতে ড্রেজার চালোনা হলে আমার জমিও ক্ষতিগ্রস্ত হবে এবং নিরুপায় হয়ে আমার জমিও এই ড্রেজার ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে হবে। তিন ফসলি জমিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে জমি রক্ষায় সবাইকে উদ্যোগী হতে হবে। আবাদি জমির মাটি রক্ষা করতে হবে। প্রাণ-প্রকৃতি ধ্বংস বা অপরিকল্পিত চাষাবাদ করে কোনো জমি নষ্ট করা যাবে না।

এ বিষয়ে বালু ব্যবসায়ীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোনে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হুসাইন জানান, অভিযোগ পেয়ে দুইবার অভিযান চালিয়েছি। পূণরায় আবার চালু হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102