মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ঘাটাইল দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ে অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ে অর্থের বিনিময়ে দু’টি পদে নিয়োগ দেওয়ার পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। আগামী (৩০ মার্চ) দেওপাড়া উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক নিয়োগ পরিক্ষা হওয়ার কথা রয়েছে। নিয়োগ পরিক্ষা স্থগিতের দাবিতে তাঁরা জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, সম্প্রতি দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বেশকয়েকজন প্রার্থী আবেদন করেন। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান সরকার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া কাউকে না জানিয়ে কম্পিউটার ল্যাব অপারেটর পদে শহীদুল ইসলাম ও অফিস সহকারি পদে তাওহীদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার পায়তারা করছেন বলে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আফরোজা আক্তার, মোনছের আলী ও ফরিদ মিয়া। তারা জানান, প্রধান শিক্ষক ও সভাপতি যোগসাজশে ওই দু’জনকে নিয়োগ দেওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া জানান, নিয়মতান্ত্রিকভাবে পরিক্ষা অনুষ্ঠিত হবে। অনিয়মের অভিযোগ সত্য নয়।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আ. মান্নান জানান, সকল নিয়ম মেনে রেজুলেশনের মাধ্যমে নিয়োগ পরিক্ষার প্রক্রিয়া করা হয়েছে। অর্থ লেনদেনের বিষয়টি তার জানা নেই।

নিয়োগ কমিটির (ডিজি) প্রতিনিধি বাসাইল সরকারি গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার জানান, এ ধরনের অভিযোগ থাকলে সুুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া হবে এবং সবকটি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা জানান, লিখিত অভিযোগ হাতে পেয়েছি। এ বিষয়ে ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত পূর্বক প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102