মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

গোপালপুরে দুই প্রার্থীর মনোনয়ন স্থগিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১ চেয়ারম্যান ও ১ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন স্থগিত।
গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজ বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৫ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে ১ জন চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান মধ্যে ১ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে জেলা নির্বাচন কমিশন।
স্থগিত হওয়া চেয়ারম্যান পদপ্রার্থী হলেন, হেমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আইয়ুব খান এবং স্থগিত হওয়া মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হলেন, বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, যথাসময়ে ব্যাংকের ঋণ পরিশোধ না করার কারণে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আইয়ুব খান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম আক্তারের মনোনয়ন স্থগিত করা হয়।
অন্যদিকে চেয়ারম্যান পদে কে এম গিয়াস উদ্দিন, মো. আব্দুল মোমেন ও মো. শামসুল আলম, মো. খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে মো. মারুফ হাসান ও মো. শামীম আল মামুন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোসনে আরা বেগমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন কমিশন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102