মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

ধনবাড়ীতে প্রার্থিতা প্রত্যাহার করেনি আব্দুর রাজ্জাক এর দুই ভাই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করেনি আওয়ামী লীগের প্রেডিসিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপির দুই ভাই। এরা হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য হারুনার রশীদ হীরা। অপরজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক দুইবারের পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন। হারুনার রশীদ হীরা সাবেক কৃষিমন্ত্রী ড. রাজ্জাকের খালাতো ও মঞ্জুরুল ইসলাম তপন মামাতো ভাই।

এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেডিসিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এই আসনে এমপি হওয়ার আগে থেকেই তার খালাতো ও মামাতো ভাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছে। বর্তমানে কেন্দ্র থেকে যে নিদের্শনা দেয়া হয়েছে এতে করে ধনবাড়ী উপজেলার রাজনীতি ক্ষতিগ্রস্থ হবে। আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালীন সময়ে ড. রাজ্জাকের এই দুই ভাইয়ের রাজনীতিতে অবদান রয়েছে।

এদিকে সোমবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে মোর্শেদা ইসলাম তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক দুইবারের পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের স্ত্রী মোর্শেদা ইসলাম। খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ও তারা স্ত্রী মোর্শেদা ইসলাম মনোনয়পত্র দাখিল করেছিলেন।

সোমবার (২২ এপ্রিল) ধনবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মণি শংকর জানান, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিল। এর মধ্যে মোর্শেদা ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

চেয়ারম্যান পদে নির্বাচনে যারা অংশ নিবেন তারা হলেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক দুইবারের পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি ও সাবেক ছাত্রনেতা আজিজুল ইসলাম।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শামছুল হুদা, আবু তালেব মুকুল, সাইফুল ইসলাম বকল, জহিরুল ইসলাম ও সোহেল তালুকদার এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেবউন নাহার লিনা বকল, কল্পনা বেগম ও তাহামিনা আক্তার লিপি নির্বাচনে অংশ নিবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102