মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ

কালিহাতীতে উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে এক চেয়ারম্যান প্রার্থীর জনসংযোগে সংসদ সদস্যের অংশগ্রহণ ও প্রতীক উল্লেখ করে ভোট চাওয়ার এবং অন্য প্রার্থীদের বিরুদ্ধে প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা শুরুর অভিযোগ ওঠেছে।

রবিবার ২৮ এপ্রিল রাতে উপজেলার দশকিয়া ইউনিয়নের মগড়ায় একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে একসাথে অংশগ্রহণ করেন সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী ও তাঁর ছোটভাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস.এ.এম সিদ্দিকী (আজাদ সিদ্দিকী)। এসময় আজাদ সিদ্দিকী ও তাঁর অনুসারীরা আগামী ২১ মে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সমর্থন ও ভোট চান। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও ও ছবি তাঁদেরই অনুসারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম আইডিতে প্রচারণা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরেক চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা তাঁর চাহিত প্রতীক মোটরসাইকেল উল্লেখ করে স্লোগান সহকারে বিভিন্ন বাজারে জনসংযোগ ও ভোট চাইছেন বলে তাঁরই অনুসারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম আইডিতে প্রচারণা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অপর দুই প্রার্থী আনছার আলী ও হাসমত আলীর বিরুদ্ধে প্রতীক বরাদ্দের আগেই বিভিন্ন হাট-বিভিন্ন বাজারে জনসংযোগ ও নির্বাচনী প্রচারণা শুরুর অভিযোগ ওঠেছে।

যা উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ এর ৫ নং অনুচ্ছেদের ‘‘কোন প্রার্থী বা তাহার পক্ষে কোন রাজনৈতিক দল, অন্য কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচার শুরু করিতে পারিবেন না।’’ ২২ নং অনুচ্ছেদের ‘‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহন করিতে পারিবেন না।’’ অনুযায়ী নির্বাচন আচরণ বিধিমালার লঙ্ঘন বলে অভিযোগ ওঠেছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, আমরা মাননীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট সকল প্রার্থীদেরকে লিখিতভাবে সতর্ক করবো এবং আচরণ বিধি মেনে চলতে বলবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102