মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

টাংগাইলে লৌহজং নদীর উৎস মুখ পরিদর্শন করলেন ইউএনও

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার অন্যতম বড় এবং শহরের মধ্য দিয়ে প্রবাহিত একমাত্র নদী লৌহজং। আর সেই লৌহজং নদী এখন বিলুপ্ত হওয়ার পথে। বিলুপ্ত প্রায় লৌহজং নদীর উৎস মুখ পরিদর্শন করলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মুহাম্মাদ আলী। গত বৃহস্পতিবার (২ মে) বিকালে তিনি প্রথমে বাঘিল ইউনিয়নের যুগনী সুইচ গেট ও শিবপুর ঘাট এলাকা পরিদর্শন করেন।

জানা যায়, টাঙ্গাইল লৌহজং নদীর চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়সারুল ইসলামের নির্দেশে নদীর উৎস মুখ খনন করে লৌহজং নদীর প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে প্রশাসন কার্যক্রম হাতে নিয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মাদ আলী লৌহজং নদীর উজানে বন্ধ হয়ে যাওয়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি লৌহজং নদীর উপর নির্মিত সুইচ গেট এলাকাও পরিদর্শন করেন।

প্রায় নাব্যতা হারিয়ে যাওয়া লৌহজং নদীর কাশিনগর, মইশানন্দ এলাকায় গিয়ে বিলুপ্ত লৌহজং ও ধলেশ্বরী নদীর সংযুক্ত অংশ যা প্রায় একযুগ ধরে পলিমাটি জমে ও নানা কারণে ভরাট হয়ে গেছে। দুই নদীর সেই অংশ ও কাকুয়া এলাকায় ধলেশ্বরী ও যমুনা নদীর সংযুক্ত অংশ ঘুরে দেখেন। এসব এলাকায় যেখানে পানি প্রবাহের জন্য খননের প্রয়োজন। সেসব এলাকা ঘুরে পর্যবেক্ষণ করেন।

এ সময় সদর ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবু যোবায়ের, উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, বাঘিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান মন্টু, নদী খালবিল জলাশয় বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক রতন সিদ্দিকী, টাঙ্গাইল নদী প্রবাহ সংগঠনের নেতৃবৃন্দসহ উক্ত এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102