মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

মির্জাপুরে বিল থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বিল থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ মে) বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের তেঁতুলিয়া বিল থেকে এই কঙ্কাল উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, কদমা গ্রামের তেঁতুলিয়া বিলে খরায় পানি শুকিয়ে যাওয়ায় কাদায় মাছ শিকার করছিল এলাকার লোকজন।  এ সময় পাশেই কাক এবং কুকুরকে ওই কঙ্কাল টানাটানি করতে দেখে তারা।

খবর পেয়ে বিকেলে কঙ্কাল উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।আট মাস আগে ওই গ্রামের স্বপ্না বেগম নামে দুই সন্তানের জননী স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন। এখনো তাঁর খোঁজ পাওয়া যায়নি। স্বপ্না কদমা গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।

তার বাবার বাড়ির লোকজনের ধারণা, কঙ্কালটি স্বপ্নার।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হুমায়ুন কবির বলেন, উদ্ধারকৃত কঙ্কাল ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার পর পরিচয় নিশ্চিত করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102