মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

মাভিপ্রবিতে বায়োকেমিক্যাল পার্সপেক্টিভ ” শীর্ষক সেমিনার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৩৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে “মলিকুলার বেসিস অফ ডিজিস : বায়োকেমিক্যাল পার্সপেক্টিভ ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মে) বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন।

এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান ও সেমিনারের আহবায়ক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক।

সেমিনারে মানুষের বিভিন্ন জিনগত রোগের কারণ অনুসন্ধান ও উন্নততর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। বিভাগের সহকারী অধ্যাপক ড. আশেকুল ইসলাম উপরোক্ত বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন এবং ছাত্রছাত্রীদের মধ্য থেকে ১৮ টি মৌলিক গবেষণা কর্ম উপস্থাপন করা হয়।

এছাড়া উক্ত বিভাগের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল মঙ্গলবার (৭ মে)। এ উপলক্ষে বিভাগের সামনে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102