মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

মির্জাপুরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৪৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ নুরুল আলম খাদ্য গুদাম চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহামুদা খাতুন, খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানা রুবি, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

চলতি বছর মির্জাপুরে সরকার নির্ধারিত ৩২ টাকা কেজি দরে ২ হাজার ১০৩ মেট্রিকটন ধান এবং ৪৫ টাকা কেজি দরে ২০ টন চাল কেনা হবে।

উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নের তালিকাভূক্ত কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে ধান এবং চুক্তিবদ্ধ মিল মালিকের কাছ থেকে চাল কেনা হবে বলে খাদ্য গুদামের উপপরিদর্শক আবুল হাশেম জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102