মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুরে পরিবহন শ্রমিকদের ডাটাবেজ কার্যক্রম শুরু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ পরিবহন শ্রমিকদের সুযোগ-সুবিধা কথা চিন্তা করে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর উদ্যোগে টাঙ্গাইল জেলার বাস কোচ মিনি বাস শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় টাঙ্গাইলের সকল শ্রমিক ও মালিকদের ডাটাবেজ বা অনলাইনে বাস শ্রমিক ও ট্রাক শ্রমিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ইতিপূর্বে বা শ্রমিক ও ট্রাক শ্রমিকদের সরকারি বা বেসরকারি কোন ডাটাবেজ বা অনলাইনে তথ্য ছিল না।

বিভিন্ন সময়ে রাস্তাঘাটে দুর্ঘটনা সময় পরিবহন শ্রমিকদের আইডেন্টিফাই করার লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ওয়ার্ক এন্ড হেল্প সেফটি অ্যাসিস্ট্যান্ট কেয়ার এর এর মাধ্যমে ডাটাবেজ তৈরি ও নিবন্ধন শুরু হয়েছে।

সর্বপ্রথম টাঙ্গাইল জেলার পরিবহন শ্রমিকদের ডাটাবেজ উদ্বোধন করেন।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান খান এমপি উনার দিক নির্দেশনায়, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী শুভ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের গোপালপুরে পরিবহন শ্রমিকদের ডাটাবেজ নিবন্ধন শুরু হয়েছে। গোপালপুরে পরিবহন শ্রমিকদের ও মালিকদের অংশগ্রহণে গত সোমবার গোপালপুর শ্রমিক সমিতির কার্যালয়ে ডাটাবেজ তৈরি নিবন্ধন শুরু হয়েছে।

ওয়ার্ক এন্ড হেল্প সেফটি অ্যাসিস্ট্যান্ট কেয়ার এর নেওডিনেটর মোঃ সেলিম হোসেন বলেন বাংলাদেশ যেহেতু ডিজিটাল থেকে স্মার্ট যুগে অগ্রসর হচ্ছে সেই সময় পরিবহন শ্রমিকরাও তাহার বাইরে নয়, তাই বিভিন্ন সময়ে শ্রমিকদের সুবিধার কথা চিন্তা করে বাংলাদেশ শ্রমিক পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা শ্রমিকদের সম্পূর্ণ তথ্য থাকবে এই ডাটাবেজে। তাতে বিভিন্ন সময়ে সরকারের সহযোগিতা পেতে সহায়ক হবে।

গোপালপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মুকুল বেস্ট স্মার্ট হচ্ছে তাই আমাদের এগিয়ে যেতে হবে তাই সকল শ্রমিক ও মালিকদের ডাটাবেজ নিবন্ধন অবশ্যই অতি গুরুত্বপূর্ণ। এবং কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

গোপালপুর বাস শ্রমিক ইউনিয়ন সভাপতি লাল মিয়া বলেন ডাটাবেজ নিবন্ধনে অবশ্যই শ্রমিকদের অতি জরুরী এবং গুরুত্বপূর্ণ বিষয়, তাই প্রত্যেক শ্রমিকদের ডাটাবেজে নিবদ্ধ করা উচিত বলে আমি মনে করছি।

গোপালপুর বাস ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল কবির (আজাদ) বলেন শ্রমিকদের বিভিন্ন সময়ে সরকারি সহযোগিতা ও বিভিন্ন দুর্ঘটনা সময় আর্থিক সহযোগিতা পেতে অনেক সহায়তা করবে এই ডাটাবেজ নিবন্ধন তাই সকলকে ডাটাবেজ নিবন্ধন করতে উৎসাহিত করবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102