মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধনবাড়ী প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৪১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৫ মে) ধনবাড়ীর জমিদারবাড়ীর দরবার হলে প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনছার আলীর সভাপতিত্বে সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

দৈনিক সমকালের ধনবাড়ী প্রতিনিধি আনছার আলীকে সভাপতি ও দৈনিক শব্দ মিছিল প্রতিনিধি রমজান আলীকে সাধারণ সম্পাদক এবং দৈনিক জনকণ্ঠ ও মাই টিভি’র প্রতিনিধি হাফিজুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের কার্যকরি কমিটি গঠন করা হয়।

ধনবাড়ী প্রেসক্লাবের নতুন কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি শহিদুল্লাহ (দৈনিক নবতান), সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আবু এহসান (দৈনিক কালবেলা), সহ-সভাপতি এস এম আব্দুর রাজ্জাক (দৈনিক তথ্যধারা), সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাজন আহমেদ রাজু (দৈনিক আমার সংবাদ), কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন জগলু (দৈনিক আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউনুস আলী (দৈনিক বাংলাদেশের খবর), তথ্য ও দপ্তর সম্পাদক নূর নবী শেখ (দৈনিক যুগধারা), দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক নূর নবী (দৈনিক ভাষ্যকার)।

এছাড়াও কার্যকরি সদস্যরা হলেন এস এম শহিদ (দৈনিক যুগান্তর), আমিনুল ইসলাম (দৈনিক কালের কণ্ঠ), লাভলী ইয়াসমিন (সাপ্তাহিক লোকালয়), হাবিবুর রহমান (এশিয়ান টেলিভিশন), সবুজ নূর পাপন (দেশ প্রতিদিন)।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102