মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

ঈদে বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল ও ঢাকা মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল ও ঢাকা মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে গৃহীত ট্রাফিক পুলিশিং ব্যবস্থা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ মে) দুপুরে টাঙ্গাইল পুলিশ লাইনস্ মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে সভার আয়োজন করা হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান, বাসেক’র বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকেীশলী আহসানুল কবীর পাভেলসহ এ সময় জেলা পুলিশের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি, সড়ক ও জনপথ বিভাগ, বাসেক কর্তৃপক্ষ, পৌরসভা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ঈদুল আযহার আগে ও পরে বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল ও ঢাকা মহাসড়কে গণপরিবহন এবং যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102