মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

আওয়ামীলীগ ভোট চুরি না করলে গামছার জন্ম হতো না-কাদের সিদ্দিকী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৩৪৫ বার পড়া হয়েছে
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধিঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন  ‘১৯৯৯ সালের উপনির্বাচনে যদি ওরা (আওয়ামী লীগ) ভোট চুরি না করতো, ভোট ডাকাতি না করতো তাহলে গামছার জন্ম হতো না, কৃষক শ্রমিক জনতা লীগ গঠন হতো না।’ গতকাল সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত গামছা প্রতীকের এক পথসভায় উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের কাশিম বাজারে তিনি একথা বলেন। কাদের সিদ্দিকী, বীরউত্তম আরও বলেন ‘আমি যতবার হুজুর মওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর মাজারে গিয়েছি ততবার এই গামছা দিয়ে তাদের মাজার মুছে দিয়েছি, পরিষ্কার করেছি। তাই এই গামছার চেয়ে আমার কাছে প্রিয় কোনো জিনিস নাই। আমার কাছে আমার মা যেমন প্রিয়, মাটি যেমন প্রিয়, তেমনি গামছাও খুব প্রিয়।’ ভোটারদের উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী, বীরউত্তম বলেন ‘আগামী ৫ই জুলাই উপজেলা পরিষদের নির্বাচনে আপনারা আপনাদের নিজস্ব প্রতীকে ভোট দিবেন। এই গামছা মার্কা সৃষ্টি করেছেন সখীপুর ও বাসাইলের মানুষ। এই নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ একমাত্র জাতীয় প্রতীক ‘গামছা’ নিয়ে নির্বাচন করছে। তাই আপনারা আপনাদের প্রতীকে ভোট দিয়ে একজন পাহারাদার নির্বাচন করুন।’ এসময় গামছার প্রতীকে ভোট প্রার্থনা করে বক্তৃতা করেন উপজেলা নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত প্রার্থী সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, কৃষক শ্রমিক জনতা লীগের হাতিবান্ধা ইউনিয়নের সভাপতি বিধূভূষণ সরকার, আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী, আবু রায়হান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102