মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ঘাটাইলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৩৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

গত ৩০ শে মে বৃহস্পতিবার ও শুক্রবার টানা দুই দিন শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থ্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ সহ নানা কর্মসূচী পালন করে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।

গত ৩১ মে শুক্রবার বিকেলে দেউলাবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পাকুটিয়া স্কুল ও কলেজ মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থ্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য কারামুক্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট ওবায়দুল হক নাসির।

দেউলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবু বকর সিদ্দিক, উপজেলার বিএনপি র যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম রানা, সন্মানীত সদস্য শফিকুল ইসলাম রতন প্রমূখ।

এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন পাকুটিয়া কেন্দ্রিয় মসজিদের পেশ ইমান মুফতি শামীম হুসাইন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102