মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :

মির্জাপুরে সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৩৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দৈনিক ইত্তেফাক পাবলিকেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা সম্পাদক ও নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ শনিবার মির্জাপুরের বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দৈনিক ইত্তেফাকের মির্জাপুর সংবাদদাতা মীর আনোয়ার হোসেন টুটুলের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল, সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুল কাদের মল্লিক, শেখ আব্দুল ওয়াহাব, মো. মোতালেব হোসেন মিঞা, রীণা রানী গোষ্মামী, মো. জাকির হোসাইন মিঞা, মো. ওয়াহাব মিয়া, লিপি রানী রায় ও শ্রী সজল চন্দ্র মন্ডল প্রমুখ। পরে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শেখ আব্দুল ওয়াহাব বিশেষ দোয়া পরিচালনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102