মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

কালিহাতীতে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে কালিহাতী পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন করা হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেক, বীর মুক্তিযোদ্ধা তাইবুল রহমান তোতা, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান বালা, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, ছানোয়ার হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুর রহমান শাফি, উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার, সাধারণ সম্পাদক শিরিন বেগম প্রমুখ।

অনুষ্ঠান শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102