মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

গোপালপুরে শেষ সময়ের প্রচারনায় ব্যাস্ত চেয়ারম্যান প্রার্থীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী (৫ জুন) টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় শুধু চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থীরা। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। গণসংযোগ, উঠান বৈঠক করে ভোট চাইছেন চেয়ারম্যান প্রার্থীরা।

এদিকে গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হাসান জামি ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হোসনে আরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মূলত এই দুই পদে কোন প্রার্থী না থাকায় তারা নির্বাচিত হয়েছেন। এজন্য আগামী (৫ জুন) গোপালপুর উপজেলায় শুধু চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা যায়, নির্বাচনী এলাকাজুড়ে বইছে নির্বাচনী আমেজ। যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। চান শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হোক ভোট। ভোটের ময়দানে কোনো রকম সহিংসতা হোক, সেটা চান না তারা। স্থানীয় ভোটাররা টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, বিপদে আপদে যাকে কাছে পাবেন এবং এলাকার উন্নয়ন হবে তাকেই নির্বাচিত করবেন তারা।

গোপালপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন প্রার্থী। এরা হলেন- গিয়াস উদ্দিন (দোয়াত কলম), আইয়ুব খান (হেলিকপ্টার), আব্দুল মোমেন (ঘোড়া), মাহমুদুল হাসান (কাপ পিরিচ), শামসুল আলম (আনারস), খায়রুল ইসলাম (মোটরসাইকেল)। চেয়ারম্যান প্রার্থী খায়রুল ইসলাম (মোটরসাইকেল) সোমবার (৩ জুন) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে আনুষ্ঠানিকভাবে সড়ে দাঁড়ানোর ঘোষনা দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102