মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

গোপালপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খাইরুল ইসলাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ উপজেলা নির্বাচনের ২ দিন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ খাইরুল ইসলাম।

তিনি জানান, পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার জন্য আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

সোমবার (৩ জুন) বেলা বিকেল ৫ ঘটিকার সময় গোপালপুর প্রেসক্লাব কার্যালয়ে বিষয়টি তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেন। এ সময় তার সমর্থকরা সাথে উপস্থিত ছিলেন।

মোহাম্মদ খাইরুল ইসলাম সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন, উপস্থিত প্রিয় সাংবাদিক ও সুধীবৃন্দ আমি খায়রুল ইসলাম ৫ই জুন উপজেলা পরিষদ নির্বাচনে গোপালপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আসছিলাম কিন্তু পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার জন্য আগামী ৫ই জুনের নির্বাচনের প্রতিদ্বন্দিতা হতে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছি। বিগত দিনগুলোতে যারা আমার নির্বাচনী কাজের সহযোগিতা করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা রইল। গোপালপুর উপজেলা বাসীর কাছে আমার পরিবার ও আমার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102