মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :

নাগরপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যে টাঙ্গাইলের নাগরপুরে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। কোন নগদ লেনদেন ছাড়াই সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সেবা নিশ্চিতে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলবে ভূমিসেবা সপ্তাহ ।

এ উপলক্ষে শনিবার (৮ জুন) সকাল ১০টায় নাগরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা ভূমি অফিসের বিপরীত পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রেজা মো. গোলাম মাসুম প্রধান ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক ছাড়াও ইউনিয়ন ভূমি কর্মকর্তা , কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভূমি সপ্তাহের এ সেবা নাগরপুর উপজেলার ১২ টি ইউনিয়ন ভূমি অফিসেও চলমান থাকবে বলে জানিয়েছেন ইউএনও।

ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের সামনে ১টি স্টলের মাধ্যমে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বস্তরের ভূমি সেবা প্রত্যাশিরা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, জলমহলের আবেদ, ভূমি বিষয়ক অভিযোগসহ সকল ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102