মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

মির্জাপুরে নবনির্বাচিত চেয়ারম্যানকে আনারস খচিত খাট উপহার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে কাঠের তৈরি একটি খাট উপহার দেয়া হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সহদপ্তÍর সম্পাদক ও খাট ব্যবসায়ী রফিক খান মামুুন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে এই খাট উপহার দেন। নির্বাচনী প্রতীক আনারসের নকসা বানিয়ে কাঠের তৈরি খাট উপহার দেয়া হয় তাকে। এই খাটটি তৈরিতে এক লাখ ২৩ হাজার টাকা খরচ হয়েছে বলে জানা গেছে।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, পিপন মল্লিক, বাবু চৌধুরী, রেমন মোল্লা, সিয়াম হোসেন, হুমাায়ুন খান, সোহাগ মল্লিক, সেলিম হোসেন, হাসিব খন্দকার, মাজেদুর রহমান খান ও নাইম খান উপস্থিত ছিলেন।

জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সহদপ্তÍর সম্পাদক ও খাট ব্যবসায়ী রফিক খান মামুুন বলেন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের টানা চারবারের সংসদ সদস্য প্রয়াত একাব্বর হোসেনের ছেলে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তখন থেকেই অনেক আত্মবিশ্বাসী ছিলাম যে, সীমান্ত বিজয়ী হবেন। আমি এই আত্মবিশ্বাস থেকে সীমান্তর নির্বাচনী প্রতীক আনারসের নকসা দিয়ে খাটটি তৈরির কাজ শুরু করি। গত (৮ জুন) খাটের কাজ শেষ হলে মঙ্গলবার (১১ জুন) নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে খাটটি উপহার হিসেবে দিয়েছি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত বলেন, রফিক খান মামুুন আমার একজন ভক্তই নন। তিনি আওয়ামী লীগের একজন পরিশ্রমি নেতাও। আমি তার দেয়া উপহার গ্রহণ করেছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102