মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাঙ্গাইলে নৈতিক শিক্ষা বিষয়ে কর্মশালা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা” শীর্ষক টাঙ্গাইল জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বুধবার (১২ জুন) দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এবং মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, টাঙ্গাইল এ কর্মশালার আয়োজন করে।

সকালে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি অঙ্কন কর্মকার এর সভাপতিত্বে এবং মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র সরকার এর সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক শরীফ আহমেদ, টাঙ্গাইল কালীবাড়ীর সভাপতি সুভাস চন্দ্র সাহা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আনন্দ মোহন দে, সাধারন সম্পাদক প্রদীপ কুমার গুন ঝন্টু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রীষ্ট্রাান ঐক্য পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক সমরেশ পাল।

দিনব্যাপী এ কর্মশালায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-কর্মকর্তা ও বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102