মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

মির্জাপুরে বাসের ধাক্কায় লেগুনাচালক নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৪৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বাসের ধাক্কায় রুবেল মোল্লা (৩৬) নামের এক লেগুনাচালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রুবেল মোল্লা উপজেলার ভাওড়া ইউনিয়নের আমড়রইল তেলিপাড়া গ্রামের আবুল মোল্লার ছেলে।

পুলিশ জানায়, সকালে রুবেল মোল্লা লেগুনা নিয়ে মির্জাপুর থেকে চন্দ্রার উদ্দেশে রওনা হয়ে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে পেছন দিক থেকে ঢাকাগামী বাস লেগুনাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় লেগুনার সামনে থাকা অপর আরেকটি বাসের সাথে ধাক্কা লেগে লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকের আসনে থাকা রুবেল মোল্লা ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং বাসটি জব্দ করে।

গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান বলেন, ‘রুবেলের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে দেয়া হয়েছে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102