নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪ দিন অবস্থান করেছিলেন শান্তা আক্তার (২৩)। কিন্তু মন গলেনি প্রেমিক সোহাগের। তাই কোনো উপায় না পেয়ে আত্মহত্যা করলেন শান্তা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খালুয়াবাড়ী এলাকায় প্রেমিক সোহাগের ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।
এদিকে সোহাগ পলাতক থাকলেও তার মা ছোবুরা বেগম ও বাবা নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। শান্তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামে। তার বাবার নাম মোখলেছুর রহমান। শান্তার একটি পুত্র সন্তান রয়েছে।
কিন্তু সোহাগ বিয়ে না করে উল্টো পালিয়ে যায়। এতে কোনো উপায় না পেয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রেমিক সোহাগের ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। নিহতের স্বজনদের জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

