মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

মির্জাপুরে অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে একটি পুকুর থেকে অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড পাহাড়পুর গ্রামের দেলোয়ার হোসেনের পুকুর থেকে এই গ্রেনেড উদ্ধার করে পুলিশ। গ্রেনেড উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। গ্রেনেডটি দেখতে স্থানীয় লোকজন বালতির ভিতর পানিতে ডুবিয়ে রাখা পুলিশের গাড়ির কাছে ভিড় জমায়।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন দেলোয়ার হোসেনের পুকুরপাড়ে গ্রেনেডটি দেখতে পেয়ে সরকারি জরুরি সেবা নম্বর-৯৯৯-এ কল দেন। পরে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) করিম হোসেন জানান, কে বা কারা দেলোয়ার হোসেনের পুকুরপাড়ে গ্রেনেডটি দেখতে পেয়ে সরকারি জরুরি সেবা নম্বর-৯৯৯-এ কল দেয়। এ খবর পেয়ে গ্রেনেডটি রাত সোয়া ১০টার দিকে উদ্ধার করে। তবে তিনি ধারণা করছেন, গ্রেনেডটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কালের হতে পারে।

মির্জাপুর উপজেলায় অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার হওয়ার খবরে আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102