মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

টাংগাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৪২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে টাঙ্গাইলে দোয়া ও মিলাদ মাহফিল করেছে জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মঙ্গলবার (২৫ জুন) সকালে শহরের পুরাতন বাসস্টান্ড সরমা হাউজে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু’সহ যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ তাকে পেসমেকার দেয়া হয়েছে। দেশকে ভালবেসে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। বিদেশের উন্নত চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এতো দাবি উপেক্ষা করেও একজন ব্যক্তির প্রতিহিংসা বাস্তবায়ন করার জন্যই বেগম জিয়ার উন্নত চিকিৎসা আজকে বাঁধাগ্রস্থ হচ্ছে। এরপরও খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে আবারও জোর দাবি জানান নেতাকর্মীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102