মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

কালিহাতীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় এক হাজার জন কৃষকদের মাঝে বিনামূল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন, টাঙ্গাইল -৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন বৃষ্টি, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুন নাঈম ও বীর বাসিন্দা ইউপি চেয়ারম্যান ছোহরাব আলীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন জানান, এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ করে এমওপি সার পাবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102