মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

ভূঞাপুরে এইচএসসি পরীক্ষা দিতে পারেনি ২২ শিক্ষার্থী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ কলেজ কর্তৃপক্ষের জালিয়াতি ও অনিয়মের কারনে টাকা জামা দিয়েও চলতি এইচএসসি পরীক্ষা দিতে পারলোনা টাঙ্গাইলের ভূঞাপুরের শমসের ফকির ডিগ্রি কলেজের ২২ শিক্ষার্থী। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে কান্নায় ভেঙে পড়ে অনেক শিক্ষার্থী। ঘটনার সাথে জড়িতদের শাস্তিসহ পরীক্ষায় অংশগ্রহণের দাবি তাদের।

জানাযায়, ফরম পূরনের টাকা জমা দিয়ে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে রেখেছিলো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শমশের ফকির ডিগ্রি কলেজের ২২ শিক্ষার্থী। টাকা জমা দেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক লোকমান হোসেনের কাছে। পরীক্ষার আগের দিন শনিবার প্রবেশপত্র নিতে এসে জানতে পারে তাদের ফরম পূরন হয়নি। পরীক্ষায়ও বসতে পারবে না তারা। এসময় কলেজেই বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। রোববার (৩০ জুন) সকালে পরীক্ষার কেন্দ্রে আসে ওই ২২ শিক্ষার্থী। সহপাঠীরা পরীক্ষায় অংশগ্রহণ করলেও প্রবেশপত্র না থাকায় গেটেই আটকে দেয়া হয় তাদের। ক্ষুব্ধ হয় তারা। অনেকেই কান্নায় ভেঙে পড়ে।

পরীক্ষা বঞ্চিত শিক্ষার্থীরা বলেন- টাকা দেয়ার পরেও কেন আমাদের ফরম পূরণ হলো না। আমাদের বন্ধুরা পরিক্ষা দিচ্ছে কিন্তু আমার দিতে পারছিনা। কেন আমাদের সাথে এমন করা হলো।

ঘটনার সাথে জড়িতদের শাস্তিসহ পরীক্ষায় অংশগ্রহণের জোর দাবি জানাচ্ছি।

অতিরিক্ত ফি আদায় ও জালিয়াতির বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান।

এদিকে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন ভূঞাপুরের উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102