মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

টাংগাইলে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, দেশের সকল জেলা, উপজেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে জনগনের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য সরকার উদ্যোগী হয়েছে। সরকারের পক্ষ থেকে হাসপাতালগুলোতে কি কি ত্রুটি আছে তা চিহ্নিত করা হচ্ছে। হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসক, নার্সসহ সকলকে রোগীদের প্রতি আরো আন্তরিক হবার আহবান জানান।

শনিবার (৬ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা, সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়সারুল ইসলামসহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পর্ষদের সভায় অংশ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102