মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

টাংগাইলে আজ কারফিউ সকাল ৭টা হতে সন্ধা ৭টা পর্যন্ত শিথিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলায় শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী ছদ্ববেশী দুস্কৃতিকারীদের সহিংসতা দমন করতে জারী হওয়া কারফিউ ২য় দিনের মতো বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৭টা হতে সন্ধা ৭টা পর্যন্ত শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধা ৭টা হতে শুক্রবার (২৬ জুলাই) সকাল ৭টা পর্যন্ত সারা জেলায় পুনরায় কারফিউ বলবৎ থাকবে। টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম বুধবার (২৪ জুলাই) সন্ধায় এ আদেশ জারী করেন।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে জানিয়েছেন, শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী ছদ্ববেশী দুস্কৃতিকারীদের সহিংসতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া ১০টি মামলায় গত ২৪ ঘন্টায় ১৮ জন নাশকতাকারীকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাড়িয়েছে ১৬৪ জন। আইনশৃংখলা পরিস্থিত শান্ত রাখতে নির্বার্হী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি টহলে রয়েছে। গুরুত্বপুর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও র‌্যাব টহলে আছে।

এদিকে, দিনের বেলায় কারফিউ শিথিল করায় জনজীবনে কর্মচাঞ্চল্য ফিড়ে এসেছে। সকাল থেকেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার উদ্যেশ্যে বাস-ট্রাক চলাচল করছে। এছাড়াও সকল প্রকার যানবাহন চলাচল করছে। ব্যবসা প্রতিষ্ঠানও খোলা রয়েছে। জনগন স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ সকল অর্থিক প্রতিষ্ঠানে সরকারী নিদের্শনা অনুয়ায়ী সকাল ১১টা হতে বিকেল ৩টা পর্যন্ত কার্যক্রম চলেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102