মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

মাভিপ্রবির ছাত্রলীগ সভাপতিকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৩৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ কোটা বিরোধী আন্দোলন চলাকালে জামায়াত-বিএনপির সন্ত্রাসীদের বর্ববোরচিত হামলায় আহত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন মানুষদের রবিবার (২৮ জুলাই ২০২৪) বিকালে দেখতে যান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মানিক শীলের সাথে দেখা করে চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

এর আগে মঙ্গলবার (২৩ জুলাই ২০২৪) স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এম.পি, বরিশাল-৪ আসনের পংকজ নাথ এম.পি, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, বুধবার (২৪ জুলাই ২০২৪) স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এম. পি এবং বৃহস্পতিবার (২৫ জুলাই ২০২৪) শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা এম. পি ও টাঙ্গাইল-২ আসনের ছোট মনির এম. পি মানিক শীলের সাথে দেখা করে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এছাড়া (২৬ জুলাই ২০২৪) শুক্রবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন মানিক শীলের সাথে দেখা করেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই ২০২৪ তারিখে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কোটা বিরোধী আন্দোলন চলাকালে জামায়াত-বিএনপির সন্ত্রাসীদের বর্ববোরচিত হামলায় মানিক শীল মাথায় গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন যায়গায় আঘাত পান। এসময় তাকে উদ্ধার করে জরুরী ভিত্তিতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ১৮ জুলাই ২০২৪ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102