মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ঘাটাইলে দেবরের ঘরের বারান্দা থেকে ভাবির ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে হালিমা বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। দেবরের ঘরের বারান্দা থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের চিরিঙ্গিবাইদ গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, হালিমা বেগমের স্বামীর নাম ছানোয়ার হোসেন। মঙ্গলবার সকালে হালিমার লাশ তার দেবর রানা মিয়ার বারান্দায় ঝুলে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গৃহবধূর পরিবারের দাবি, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

দেবর রানা মিয়া বলেন, ‘তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। তবে কী কারণে এ ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছি না।’

এ বিষয়ে ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের রির্পোট পেলে নিহতের মৃত্যুর কারণ জানা যাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102