মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

টাংগাইলে শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সারা দেশের মতো টাঙ্গাইলে ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ করেন তারা। পরে শিক্ষার্থীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর কাছে স্মারকলিপি দেন।

শিক্ষার্থীরা পরে সেখান থেকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে গিয়ে মিছিল করেন।

দুপুর দেড়টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আসেন তারা। এরপর শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান। শিক্ষার্থীরা জানান, কোটা আন্দোলনকারীদের হত্যার সুষ্ঠু বিচার ও তদন্ত করতে হবে।

শিক্ষার্থীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরে বিজিবি, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী জানান, শিক্ষার্থীরা জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। জেলা প্রশাসকের হয়ে আমি স্মারকলিপিটি গ্রহণ করেছি।

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার প্রতিবাদে শহরে মিছিল ও নিরালামোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। এ সময় শহর, উপজেলা ও জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102