মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

মির্জাপুরে ফিরছেন বিএনপি! আত্মগোপনে আওয়ামীলীগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ শেখ হাসিনার পদত্যাগের পর এলাকায় ফিরেছেন বিএনপির মির্জাপুর উপজেলার নেতাকর্মীরা। শেখ হাসিনা পদত্যাগের পর গত সোম ও মঙ্গলবার দফায় দফায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তৃতায় বিএনপি নেতৃবৃন্দ কোনো প্রকার সহিংসতা না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে সর্বোচ্চ সুরক্ষার নিশ্চয়তা দেওয়ার আশ্বাস দেন বক্তারা।

এর আগে গত সোমবার দুপুরের পর শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে বিজয় উল্লাস করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ জনতা। এ সময় তারা বাংলাদেশের পতাকা নিয়ে নব্য স্বাধীনতার উল্লাসে মেতে ওঠেন।

অন্যদিকে শেখ হাসিনার পদত্যাগের পর আত্মগোপনে চলে গেছেন উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সমপাদক এস এম মহসীন বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে সর্বোচ্চ সুরক্ষা দেয়া হচ্ছে। তিনি বিএনপির ওয়ার্ড নেতাদের সাথে নিয়ে হিন্দু সম্প্রদায় পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের ভীত না হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। যে কোন সমস্যায় বিএনপির নেতাকর্মীরা তাদের পাশে আছে এবং থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102